উইন্ডিজের মধুর শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরে কত কিছুই না পাল্টে যায়। তবে তৌফিক উমরের ব্যাটিং-ভাগ্য পাল্টায়নি। ছয় বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলে ৩ রানে আউট হয়েছিলেন, কাল গায়ানাতেও তা-ই। অর্ধযুগ আগের ম্যাচটায় পাকিস্তান হেরেছিল। হারল কালও। অস্ট্রেলিয়ার পর প্রথম দল হিসেবে ওয়ানডেতে ৪০০ জয়ের অপেক্ষা বাড়ল আরেকটু। পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে আগেই হেরে যাওয়া সিরিজটা ওয়েস্ট ইন্ডিজ শেষ করল দারুণভাবে।প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান। কিন্তু পরের দুই ম্যাচ যেভাবে জিতল উইন্ডিজ, টেস্ট সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া লাগবে নিশ্চিত। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ড্যারেন স্যামি, ১০ ওভার বোলিং করে ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট। ৪৫ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার অবশ্য রবি রামপল। প্রভিডেন্সের উইকেট ব্যাটিং-সহায়ক ছিল না। ধীরগতির উইকেট, অসমান বাউন্স। কিন্তু সেটা ১৩৯ রানে অলআউট হওয়ার মতো নয় মোটেও! বেশির ভাগ পাকিস্তানি ব্যাটসম্যানই আউট হয়েছেন বাজে শট খেলে। ফর্মে থাকা মোহাম্মদ হাফিজ যথারীতি ফিফটির পর (৫৫) উইকেট ছুড়ে এসেছেন। দুই অঙ্ক ছুঁয়েছেন আর কেবল উমর আকমল (২৪) ও সালমান (১৯)। লেন্ডল সিমন্স (৭৭) ও কার্ক এডওয়ার্ডসের (৪০) উদ্বোধনী জুটি উইন্ডিজকে জয় এনে দিয়েছে ২৩.৩ ওভারেই। ১৪ বছর পর বাংলাদেশ ও জিম্বাবুয়ে ছাড়া কোনো টেস্ট দলকে ১০ উইকেটে হারাল উইন্ডিজ। ম্যাচ-সেরা সিমন্স, সিরিজ-সেরা হাফিজ। ওয়েবসাইট।