উইন্ডিজের লক্ষ্য ২০৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর পর ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে খেলতে এসেছে শ্রীলঙ্কা। কাল কিংস্টনে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার জন্য বড় পুঁজি গড়তে পারেনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮.৩ ওভারে ২০৮ রানে অলআউট শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নামা দলকে ৬২ রান এনে দেয় উপুল থারাঙ্গা (২৫) ও মাহেলা জয়াবর্ধনের (৫২) উদ্বোধনী জুটি। সর্বোচ্চ ৫৫ রান অ্যাঞ্জেলো ম্যাথুসের। সুনীল নারাইন ৪টি ও রবি রামপাল ৩টি করে উইকেট নেন। তথ্যসূত্র: টেন ক্রিকেট।