উইন্ডিজের লক্ষ্য ২২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে পাঁচ বছর পর চলতি পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডের দিন তাই সেন্ট ভিনসেন্টে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী রালফ গনসালভেস। কাল কিংসটাউনের আর্নেস ভ্যালের গ্যালারি তাই দর্শকে টইটম্বুর। দর্শক উৎসাহেই কিনা, ওয়েস্ট ইন্ডিজের বোলার-ফিল্ডাররা ৫৮ রানেই তুলে নিলেন অস্ট্রেলিয়ার তিনটি উইকেট। ওয়েবসাইট।এর পরই জর্জ বেইলি (৫৯) ও মাইক হাসির (৬৭) ১১২ রানের জুটি। শেষের দিকে আরেকটি ধস, ১৮ রানেই পড়ল শেষ ৬ উইকেট। ৪৯.৫ ওভারে ২২০ রানে অলআউট অস্ট্রেলিয়া। ৩২ রানে ৩ উইকেট নিয়ে অফ স্পিনার সুনীল নারাইনই সেরা বোলার। আগের ম্যাচে ৪ উইকেট নেওয়া ২৩ বছর বয়সী এই বোলারের কালকের প্রথম স্পেলটি ছিল অসাধারণ—৫-১-৫-১।