উইন্ডিজের লক্ষ্য ৩১২ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিদেশীয় টুর্নামেন্টে জ্যামাইকায় প্রথম দুই ম্যাচে হেরেছে ভারত। তবে ত্রিনিদাদপর্বে দুর্দান্ত শুরু করেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মার উদ্বোধনী জুটি। টস হেরে ব্যাট করতে নামা ভারতকে ১২৩ রানের ভিত্তি গড়ে দেন দুজন। এরপর বিরাট কোহলির সেঞ্চুরিতে (৮৩ বলে ১০২) ৫০ ওভারে ৭ উইকেটে ৩১১ রান তোলে ভারত। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেটে ৫৬ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ১৫ ওভারে ৬৫ রান তোলেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। এরপর খানিকটা হাত খোলেন ধাওয়ান। সুনীল নারাইনের ১ ওভারে নেন ১৯, ওয়ানডেতে যা নারাইনের সবচেয়ে খরুচে ওভার। শেষ পর্যন্ত ৬৯ রানে ফেরেন শিখর ধাওয়ান। টিনো বেস্টকে কাট করতে গিয়ে রোহিত উইকেটের পেছনে ধরা পড়েছেন ৪৬ রানে। ওয়েবসাইট।