উইন্ডিজের সহজ জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের চোট আর চার্লস-পাওয়েলদের উত্থানে খানিকটা আড়ালে পড়ে গিয়েছিলেন। লেন্ডল সিমন্স আবার নিজের অস্তিত্ব জানান দিলেন পরশু। এই ওপেনারের অপরাজিত হাফ সেঞ্চুরিতে প্রথম টি-টোয়েন্টিতে পরশু জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররাই। ২০ ওভার খেলে জিম্বাবুয়ে তুলতে পারে মাত্র ১৩০। ক্যারিবীয়দের শুরু জনসন চার্লসের ঝড়ে (১৪ বলে ২৬)। পরে ড্যারেন ব্রাভো শূন্যতে ফিরলেও আরেক ব্রাভোকে নিয়ে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে সহজ জয় এনে দেন সিমন্স। ৬৩ রানে অপরাজিত থাকেন ৪৯ বলে। ওয়েবসাইট।