উইম্বলডন থেকে ফেদারারের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবছরের মতো এবারও উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন রজার ফেদেরার। সপ্তমবারের মতো উইম্বলডন শিরোপা জয়ের স্বপ্নটা আরও একবার অধরাই থেকে গেল ১৬ বারের গ্রান্ডস্ল্যামজয়ী এই তারকার। আজ শেষ আটের লড়াই থেকে তাঁকে বিদায় করে দিয়েছেন জো-উইলফ্রায়েড সোঙ্গার। ৩-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমের জয় দিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেছেন এই ফরাসী টেনিস তারকা।— রয়টার্স