উইম্বলডন শিরোপা জোকোভিচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরম আরাধ্য ট্রফিতে চুমু জোকোভিচের l রয়টার্স
পরম আরাধ্য ট্রফিতে চুমু জোকোভিচের l রয়টার্স

প্রথম সেটটা হারার পর পরের দুই সেট জিতে ঘুরে দাঁড়িয়েছিলেন নোভাক জোকোভিচ। চতুর্থ সেট আবার জিতে লড়াই জমিয়ে তোলেন রজার ফেদেরারও। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না সুইস কিংবদন্তি। জোকোভিচের কাছে হার মানতে হলো তাঁকে। ৬-৭, ৬-৪, ৭-৬, ৫-৭, ও ৬-৪ গেমে ফেদেরারকে হারিয়ে দ্বিতীয়বারের মতো জিতলেন উইম্বলডনের শিরোপা। একই সঙ্গে উদ্ধার করলেন গত অক্টোবরে রাফায়েল নাদালের কাছে হারানো টেনিসের সিংহাসনটাও। র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা আবারও তাঁর।
জোকোভিচের এটি সপ্তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ২০১২ সালে অ্যান্ডি মারেকে হারিয়ে সাতবার উইম্বলডন জিতে পিট সাম্প্রাসের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ফেদেরার। খুব কাছাকাছি গিয়েও রেকর্ডটা এককভাবে নিজের করে নিতে পারলেন না সুইস কিংবদন্তি।