উইম্বলডনে নেই ক্লাইস্টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইম্বলডন তাঁর জন্য বেদনার নাম। বাকি সব গ্র্যান্ড স্লামের ফাইনালে খেললেও টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনালেই ওঠা হয়নি। আর এবার তো খেলতেই পারছেন না কিম ক্লাইস্টার্স। মেয়েদের র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা পায়ের পাতার চোটের কারণে কাল উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। রয়টার্স।