উইম্বলডনে নেই ভেনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ জিতেছেন ২০০৮ সালে। তার পরও উইম্বলডন ভেনাস উইলিয়ামসের জন্য দুই হাত বাড়িয়েই থাকে, পাঁচবার যে সেন্টার কোর্টে ট্রফি উঁচিয়ে ধরেছেন মাথার ওপর। সেই ভেনাসই এবার থাকছেন না উইম্বলডনে।চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনের দ্বৈত থেকে সরে দাঁড়ানোর পর থেকেই কোর্টের বাইরে তিনি। পরশু ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিলেন, উইম্বলডনেও খেলতে পারছেন না। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামের পর্দা উঠছে আগামী সোমবার, যেখানে শিরোপা ধরে রাখতে নামবেন ভেনাসের ছোট বোন সেরেনা। রয়টার্স।