উইম্বলডনে পঞ্চম বাছাই নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের উইম্বলডনে রাফায়েল নাদাল হয়েছেন পঞ্চম বাছাই। তাই আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে কোয়ার্টার ফাইনালেই নাদাল মুখোমুখি হতে পারেন রজার ফেদেরার, নোভাক জোকোভিচ কিংবা অ্যান্ডি মারের। রেকর্ড অষ্টম ফ্রেঞ্চ ওপেন জয়ের পরদিনই এটিপি র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে যান নাদাল। উইম্বলডনে বাছাই নির্ধারণে র্যাঙ্কিংয়ের যেমন ভূমিকা থাকে, তেমনি ঘাসের কোর্টে সাম্প্রতিক পারফরম্যান্সও রাখে ভূমিকা। গত বছর উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডেই অখ্যাত লুকাস রোসলের কাছে হেরেছিলেন নাদাল। এখনো ড্র হয়নি, তবে ব্রিটিশদের স্বপ্ন বয়ে বেড়ানো দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে বলেছেন, শেষ আটে নাদালই তাঁর পছন্দের প্রতিপক্ষ। শীর্ষ বাছাই জোকোভিচ, তৃতীয় ও চতুর্থ বাছাই ফেদেরার ও ডেভিড ফেরার। মেয়েদের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। এএফপি।