উইম্বলডনের তৃতীয় রাউন্ডে সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডন শিরোপাটা নিজের কাছেই রাখার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। আজ বুধবার দ্বিতীয় রাউন্ডের খেলায় রোমানিয়ার সিমোনা হাল্পকে ৩-৬, ৬-২, ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে চলে গেছেন গতবারের শিরোপাজয়ী এই তারকা।প্রায় এক বছর ইনজুরি সমস্যায় ভোগার পর আবারও উইলম্বডনের সবুজ কোর্টে ফিরেছেন সেরেনা উইলিয়ামস। শুরুতে কিছুটা অস্বচ্ছন্দ মনে হয়েছিল ১৩ বারের এই গ্রান্ড স্ল্যামজয়ীকে। প্রথম সেটটা তিনি হেরেও গিয়েছিলেন ৩-৬ ব্যবধানে। কিন্তু এরপর খুব চমত্কারভাবে খেলায় ফিরে আসেন তিনি। পরবর্তী দুইটা সেট ৬-২, ৬-১ ব্যবধানে জিতে নেন খুব সহজেই। তৃতীয় রাউন্ডে রাশিয়ান তারকা মারিয়া কিরিলেংকোর মুখোমুখি হবেন সেরেনা। রয়টার্স।