উইম্বলডনের ফাইনালে সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের পঞ্চম উইম্বলডন জিততে আর মাত্র এক ধাপ দূরে সেরেনা উইলিয়ামস। ভিক্টোরিয়া আজারেঙ্কাকে গতকাল বৃহস্পতিবার ৬-৩, ৭-৬ গেমে উড়িয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠে গেছেন যুক্তরাষ্ট্রের তারকা এই টেনিস খেলোয়াড়। কাল শনিবার অনুষ্ঠেয় শিরোপা-নির্ধারণী লড়াইয়ে সেরেনার প্রতিপক্ষ রাদওয়ানস্কা।এ নিয়ে সপ্তমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন ৩০ বছর বয়সী সেরেনা। র্যাঙ্কিং অনুযায়ী এ দিন অবশ্য ফেবারিট ছিলেন আজেরেঙ্কা। কারণ মেয়েদের টেনিসের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আজারেঙ্কা, অন্যদিকে সেরেনার অবস্থান ষষ্ঠ। কিন্তু র্যাঙ্কিং যে শেষ কথা নয়, তা খেলা দিয়ে দেখিয়ে দিলেন সেরেনা।ম্যাচ শেষে সেরেনার প্রতিক্রিয়া, ‘এটা অবশ্যই বিশেষ এক অনুভূতি। আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এই প্রতিযোগিতায় এমন দারুণভাবে খেলতে পেরে আমি সত্যি গর্বিত।’প্রথম সেটে সেরেনার সামনে দাঁড়াতেই পারেননি আজারেঙ্কা। দ্বিতীয় সেটে অবশ্য বেশ লড়েন পোলিশ এই তারকা। আজারেঙ্কাকে এ ম্যাচে হারাতে দুই সেট মিলিয়ে ৯৬ মিনিট সময় নেন সেরেনা। ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আজারেঙ্কার প্রশংসা করতে ভোলেননি সেরেনা, ‘ও দারুণ খেলেছে। দ্বিতীয় সেটে বেশ বেগ পেতে হয়েছে আমাকে।’এ দিন ডাবলসের সেমিফাইনালেও উঠেছেন সেরানা। তাঁর সঙ্গী ছিলেন বোন ভেনাস উইলিয়ামস। ওই ম্যাচ সম্পর্কে সেরেনা বলেন, ‘সত্যি বলতে এ ম্যাচে আমার সার্ভ নিয়ে নিজেই সন্তুষ্ট নই। সার্ভগুলো মোটেও ভালো হয়নি।’ রয়টার্স।