উইলশেয়ারের শাস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঙ্গভঙ্গিটা একদমই ক্রীড়াসুলভ ছিল না। কিন্তু সেটি রেফারি ও তাঁর দুই সতীর্থের চোখ এড়িয়ে গেলেও শেষ রক্ষা হলো না জ্যাক উইলশেয়ারের। দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আর্সেনাল মিডফিল্ডার। গত শনিবার ম্যান সিটির বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে আঙুল উঁচিয়েছিলেন। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের নিরপেক্ষ ট্রাইব্যুনালের চোখে এটি দৃষ্টিকটু হওয়ায় এই শাস্তি। এর অর্থ ২৩ ডিসেম্বর চেলসি এবং ২৬ ডিসেম্বর ওয়েস্টহামের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারবেন না উইলশেয়ার। ওয়েবসাইট।