উইলিয়ামসনের সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯৫ দিনের দীর্ঘবিরতির পর পরশু আবার মাঠে গড়াল টেস্ট ক্রিকেট। কিংস্টনে সাদা পোশাকের ক্রিকেটের প্রত্যাবর্তনটা সেঞ্চুরি করেই উদ্যাপন করেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি ও ওপেনার টম ল্যাথামের ৮৩ রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ২ উইকেটে ২৪০ রান করে নিউজিল্যান্ড। ৯ রানে প্রথম উইকেট হারানোর পর ল্যাথাম-উইলিয়ামসনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১৬৫ রান।
প্রথম দিন শেষে ১০৫ রানে অপরাজিত উইলিয়ামসন কাল মাত্র ৮ রান যোগ করে আউট হয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ড করেছে ৫ উইকেটে ৩৬১ রান। ৪৩ রানে ব্যাট করছিলেন জিমি নিশম, সঙ্গী িবজে ওয়াটলিং অপরাজিত ছিলেন ৩৩ রানে। এএফপি।