উইলিয়ামস বোনদের দেশপ্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটা গ্র্যান্ড স্লাম বলেই আমি অস্ট্রেলিয়ায় এসেছিলাম। সাধারণ কোনো টুর্নামেন্ট হলে আমি আসতামই না।’ অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে হেরে সেরেনা উইলিয়ামস নিজেই নিজেকে ঘোষণা করেছিলেন ‘আনফিট’। কদিনের ব্যবধানে সেই সেরেনাই কোর্টে নামতে প্রস্তুত। সবকিছু ঠিকঠাক মতো গেলে গতকাল বেলারুশের ওলগা গোভোর্ৎসোভার বিপক্ষে এককের ম্যাচটি খেলেও ফেলেছেন ১৩টি গ্র্যান্ড স্লামের মালিক।কী এমন দাওয়াই পেলেন যে কদিনেই পুরো ফিট? প্রশ্নটা আসলে দেশপ্রেমের। দেশের হয়ে এবারের মিশন যে ফেড কাপ। সেরেনা একাই নন, কোর্টে নামার জন্য প্রস্তুত তাঁর বড় বোন ভেনাস উইলিয়ামসও। চোখের সমস্যার কারণে গত আগস্ট থেকেই যিনি কোর্টের বাইরে।দেশের হয়ে প্রতিনিধিত্ব করার গৌরবের সঙ্গে অন্য একটা দায়ও আছে। গত বছর ফেড কাপে খেলার কথা থাকলেও চোটের কারণে দুই বোনই সরে দাঁড়ান। এ নিয়ে বিস্তর সমালোচনা হয়। কেউ কেউ ‘স্বার্থপর’ বলে খোঁটাও দেন।তাঁরা যে স্বার্থপর নন, সেটা প্রমাণের দায় আছে। আছে দেশের হারানো মর্যাদা পুনরুদ্ধারের তাড়নাও। ফেড কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র, চ্যাম্পিয়ন হয়েছে ১৭ বার। দ্বিতীয় সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া! অথচ সেই যুক্তরাষ্ট্র মেয়েদের সবচেয়ে বড় দলগত টুর্নামেন্টটিতে এক দশক ধরে শিরোপাহীন। সর্বশেষ ২০০০ সালে শিরোপা জেতা যুক্তরাষ্ট্র এবার খেলছে টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে, ওয়ার্ল্ড গ্রুপ দুইয়ে! নিজেদের মাটিতে তাদের প্রতিপক্ষ বেলারুশ। জিতলে মিলবে ওয়ার্ল্ড গ্রুপের হেরে যাওয়া দলের সঙ্গে প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ।২০০৭ সালের পর প্রথমবার ফেড কাপে নেমে সেরেনা খেলবেন এককে। ফেড কাপে সেরেনার সাফল্য শতভাগ। জিতেছেন আগের সাত ম্যাচেই। ভেনাসের খেলার কথা দ্বৈতে। দ্বৈত ম্যাচটিতে বেলারুশ জুটির একজন সদ্য অস্ট্রেলিয়ান ওপেন জয়ী বিশ্বের এক নম্বর তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। ওয়েবসাইট।