উইলিয়ামসদের সঙ্গে ওজনিয়াকিরও বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডনে সর্বশেষ ১১ বারের ৯ বারই শিরোপা উঠেছে উইলিয়ামস বোনদের হাতে। সর্বশেষ চারবারই চ্যাম্পিয়ন হয়েছেন দুজনের কোনো একজন। এবার একই দিনে চতুর্থ রাউন্ডেই বিদায় নিলেন দুই বোনই। কাল গত দুবারের চ্যাম্পিয়ন সেরেনাকে ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে হারিয়েছেন ২০০৭ সালের ফাইনালিস্ট ফ্রান্সের মারিয়ন বারতোলি। ভেনাসের বিদায়ঘণ্টা বাজিয়েছেন বুলগেরিয়ান সভেতানা পিরঙ্কোভা। র‌্যাঙ্কিংয়ে ৩৩ নম্বর পিরঙ্কোভার জয় ৬-২, ৬-৩ গেমে। মেয়েদের বিভাগে অঘটনের এক দিনে দুই বোনের বিদায়ের মাঝখানে হেরে গেছেন শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকিও। তাঁকে ৬-১, ৬-৭ (৫/৭), ৭-৫ গেমে হারিয়েছেন স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভা। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়নদের মধ্যে জিতেছেন শুধু মারিয়া শারাপোভা। ২০০৪ সালের চ্যাম্পিয়ন হারিয়েছেন চীনের পেং সুইকে। পুরুষ এককে অ্যান্ডি মারে ও অস্ট্রেলিয়ার বার্নার্ড টমিচ উঠেছেন শেষ আটে। এএফপি।