৮৯ বলে সেঞ্চুরি। টেস্ট ইতিহাসে যা রান তাড়ায় চতুর্থ দ্রুততম। প্রথম ইনিংসে প্রায় ৬০০ রান হজম করার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে দল। কাল ওয়েলিংটনে অসাধারণ এক দিনই কাটল নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। চতুর্থ ইনিংসে রান তাড়া করে দল জিতেছে এমন ম্যাচে উইলিয়ামসনের এটা দ্বিতীয় সেঞ্চুরি। টেস্টে জয়ী ম্যাচে রান তাড়ায় একাধিক সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ ব্যাটসম্যান উইলিয়ামসন। নিউজিল্যান্ড জিতেছে এমন ম্যাচের চতুর্থ ইনিংসে পাঁচবার ব্যাট করে তিনবার অপরাজিত থেকে ৩৬০ রান উইলিয়ামসনের। চতুর্থ ইনিংসে কমপক্ষে পাঁচ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ১৮০.০০ গড় নিয়ে কিউই অধিনায়কই আছেন সবার ওপরে।
টেস্টে সফল রান তাড়ায় সবচেয়ে বেশি সেঞ্চুরি
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০ ৫০
গ্রায়েম স্মিথ (দ. আফ্রিকা) ২২ ১১৪১ ১৫৪* ৮৭.৭৬ ৪ ৬
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২৪ ৯১১ ১৪৩* ৮২.৮১ ৩ ৪
কনরাড হান্ট (ও. ইন্ডিজ) ৬ ৩০৩ ১১৪ ১০১.০০ ২ ০
জাস্টিন ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া) ২৩ ৮৪৯ ১২৭ ৪৯.৯৪ ২ ৫
রামনরেশ সারওয়ান (ও. ইন্ডিজ) ৫ ৩০৮ ১০৫ ৬১.৬০ ২ ১
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৫ ৩৬০ ১০৮* ১৮০.০০ ২ ২