উইলিয়ামসনের বদলি রনকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঙুলে ব্যথা পেয়ে পরশু মাঠ ছেড়েছিলেন ফিল্ডিংয়ের সময়। পরে ব্যাটিংও করতে পারেননি। স্ক্যানে ধরা পড়েছে বুড়ো আঙুলে চিড়। এই সিরিজ তো বটেই, শ্রীলঙ্কার আসন্ন সিরিজ থেকেও ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। অথচ শ্রীলঙ্কায় নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁরই! ওই সিরিজের জন্য কোনো বদলি এখনো জানানো না হলেও এই সিরিজে বদলি হিসেবে বাংলাদেশে আসছেন উইকেটকিপার ব্যাটসম্যান লুক রনকি।