প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল রাত একটায় মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-রাশিয়া। দুই দলের সমর্থকেরা অবশ্য ততক্ষণ অপেক্ষা করলেন না। রুনি-কোকোরিনরা মাঠে নামার আগেই সমর্থকেরা নেমে পড়ল রাস্তায়। আর দুই সমর্থকগোষ্ঠীর উগ্রতার শিকার হয়ে বিপাকে পড়ল মার্শেইবাসী। একে অন্যের দিকে পানীয় বোতল, রেস্তোরাঁর চেয়ার ছুড়ে শহরের রাস্তায় লঙ্কাকাণ্ড বাধিয়ে বসল সমর্থক দল। মারামারিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন, এক ইংলিশ সমর্থক তো হার্ট অ্যাটাকই করে বসেছেন। আরেক সমর্থককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে মার্শেই পুলিশ। দুই সমর্থকগোষ্ঠীর আচরণে ক্ষিপ্ত মার্শেইয়ের এক শহরের মেয়র সাবিন বার্নেস্কোনি তো বলেই ফেললেন, ‘আশা করি এরা স্টেডিয়ামে পৌঁছাবে না।’ রয়টার্স