উজবেকিস্তানের কাছেও হারল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু স্টেডিয়ামে শক্তিশালী উজবেকিস্তানকে প্রথমার্ধে ঠেকিয়ে রাখলেও দ্বিতীয়ার্ধে তিন গোল খেয়ে যায় স্বাগতিকেরা। ৬৪ মিনিটে আজিজা প্রথম গোলটি করেন, ৭৪ মিনিটে দ্বিতীয়টি মাখিলিওর। খেলা শেষের মিনিট খানেক আগে ব্যবধান বাড়িয়েছেন লুদমিলা। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্টের বাছাইপর্ব পার হতে পারল না বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান।