উজ্জীবিত তোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস বাইরে কাটিয়ে মাঠে ফিরতে পারলেন কোলো তোরে। বউয়ের ডায়েট পিল খেয়ে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন বলে দুই বছরের জায়গায় নিষিদ্ধ হয়েছিলেন ছয় মাস। তবে এই ছয় মাসে তাঁর কোনো কিছুই বদলায়নি বলেই দাবি আইভরিকোস্টের এই তারকা ফুটবলারের, ‘আমি নতুন করে উজ্জীবিত এবং আগের মতোই ফিট আছি।’ গত শুক্রবার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন তোরে। আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে গতকালই রুয়ান্ডার বিপক্ষে মাঠে নামার কথা ছিল ম্যানচেস্টার সিটির এই ফুটবলারের। ওয়েবসাইট।