প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ও ওয়ানডে অভিষেকে ইনিংসে কমপক্ষে ৪ উইকেট নেওয়া বোলারের সংখ্যা সাত। মানদণ্ডটাকে আরেকটু কঠিন করলে অর্থাৎ টেস্টের শুধু প্রথম ইনিংস ও ওয়ানডে ধরলে সেটা কমে গিয়ে হয় মাত্র তিন। এই তালিকার তৃতীয়জন মার্চেন্ট ডি ল্যাঙ্গে। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকে প্রথম ইনিংসেই ৭ উইকেট পেয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ার শুরু করলেন ৪ উইকেট নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকে ৫ উইকেট নেওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই নিয়েছিলেন ৬ উইকেট। গত বছর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ব্রায়ান ভিটরির টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছিল যথাক্রমে ৪ ও ৫ উইকেট নিয়ে।