উটকো ঝামেলায় স্কলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্ট শুরুর বাকি মাস খানেক, উটকো একটা ঝামেলায় পড়লেন লুইস ফেলিপে স্কলারি। বিশ্বকাপ প্রস্তুতি নিয়েই যখন তাঁর ব্যস্ত থাকার কথা, উল্টো নেইমার-সিলভাদের কোচকে বলতে হচ্ছে, তিনি কোনো আয়কর ফাঁকি দেননি। অভিযোগ উঠেছে ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো-লুইস ফিগোদের কোচ থাকার সময় আয়কর বিবরণীতে স্কলারি নাকি ৯৬ লাখ মার্কিন ডলার আয় দেখাননি । হল্যান্ডভিত্তিক দুটি কোম্পানির কাছ থেকে নাকি তিনি ওই অর্থ নিয়েছিলেন এবং লেনদেন হয়েছিল যুক্তরাষ্ট্রে। অভিযোগের তদন্ত শুরু করেছে পর্তুগাল। তদন্তকাজে যুক্তরাষ্ট্রের সহযোগিতাও চাওয়া হয়েছে। ব্রাজিল কোচ অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন, ‘আমার সব আয় সঠিকভাবেই দেখিয়েছি। যে দেশেই আমি কাজ করেছি সব সময় এটা করে এসেছি৷ আমি নিশ্চিত, আয়কর বিবরণীতে কোনো ভুল নেই আমার। যদি থেকেও থাকে, তবে সেটি আমি করিনি।’ এএফপি।