উঠলেন সিদ্দিকুর, নামলেন জামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় দিন শেষে ৫২ নম্বরে ছিলেন সিদ্দিকুর রহমান। সেই সিদ্দিকুরই কাল দারুণ পারফরম্যান্স দেখিয়ে উঠে এসেছেন ১১তে। মালয়েশিয়ার ওয়ার্ল্ডওয়াইড হোল্ডিংস সেলাঙ্গর ওপেনে কাল পারের চেয়ে ৬ শট কম খেলেছেন বাংলাদেশের সেরা গলফার। তিন রাউন্ড মিলিয়ে ২১০ শট খেলে আরও দুজনের সঙ্গে যৌথভাবে ১১ নম্বরে আছেন সিদ্দিকুর। শীর্ষে আছেন থাইলান্ডের থাওরন বিরাটচান্ত (২০৩)। কাল ৬০ ফুট দূর থেকে একটি পাট করেছেন ১৩টি শিরোপা জেতা বিরাটচান্ত। বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন পারের চেয়ে ৩ শট বেশি খেলে নেমে গেছেন ৬৮ নম্বরে। দ্বিতীয় দিন শেষে ২৮ নম্বরে ছিলেন জামাল।