উডস আবারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে টাইগার উডসের পরকীয়া প্রকাশ পেয়ে গেলে দুটি সন্তান ফেলে চলে যান স্ত্রী এলিন নরডেগ্রেন। ছয় বছরের সংসার ভেঙে গেলে উডসের জীবনে আসেন স্কি তারকা লিন্ডসে ভন। মাস খানেকও হয়নি ভনও সরে গেছেন। কিন্তু হৃদয়ের জায়গাটা খুব বেশি দিন খালি রাখতে জানেন না উডস। আবারও প্রেমে পড়েছেন গলফের এই সাবেক নাম্বার ওয়ান। নতুন প্রেমিকার নাম অ্যামান্ডা বয়েড, যাঁর সাবেক স্বামী টাইগারের সঙ্গেই গলফ খেলেন—জেসন ডাফনার। শোনা যাচ্ছে উডসের সঙ্গে সম্পর্কে জড়ানোতেই বিচ্ছেদ হয়ে গেছে অ্যামান্ডা-জেসনের। বিষণ্ন জেসন নিজেকে এখন ভীষণ রকম প্রতারিত ভাবছেন। টাইগারের সদ্য সাবেক প্রেমিকা আমেরিকান স্কি তারকা লিন্ডসে ভন নাকি এ সম্পর্ক আঁচ করতে পেরেই সম্পর্কচ্ছেদ করেছিলেন। টাইগারের ম্যানেজার মার্ক স্টেইনবার্গ অবশ্য সবকিছু ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। ফেয়ারফ্যাক্স।