প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগার উডস, না লিওনেল মেসি—কার খেলাটা বেছে নেবেন? এমন প্রশ্নে হয়তো বেশির ভাগ উত্তরদাতাই মুখে আনবেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল তারকার নাম। তাই বলে উডসের ছেলেমেয়েও! হ্যাঁ, গলফের সাবেক ১ নম্বরের মেয়ে স্যাম ও ছেলে চার্লিও বাবার পথে না গিয়ে হাঁটবেন মেসির পথে। আট বছরের স্যাম ও ছয় বছরের চার্লিকে সম্প্রতি জিজ্ঞাসা করা হয়েছিল—মাঠের লিওনেল মেসি, না গলফ কোর্সের টাইগার উডস কোনটি হতে চাও তোমরা? দুজনের উত্তর—মাঠের মেসি। উডস গলফের যত বড়ই তারকা হোন না কেন, ছেলেমেয়ের উত্তর শুনে নিশ্চয়ই অনুমান করতে পারছেন, বৈশ্বিক আবেদনের মানদণ্ডে ফুটবলের চেয়ে গলফ কতটা পিছিয়ে! ফক্সস্পোর্টস।