উডসকে হারালেন ম্যাকইলরয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢোল বাজল, আতশবাজি ফুটল, স্থানীয় হোমরাচোমরাদের বক্তৃতার পর ঐতিহ্যবাহী চীনা ঘণ্টা বাজানো হলো। এরপর কাদা মাটিতে নেওয়া হলো খেলোয়াড়দের পায়ের ছাপ ও স্বাক্ষর। এরপরই শুরু ২০ লাখ ডলারের প্রতিযোগিতাটি। উল্লসিত দর্শক নাচল, গাইল, ছবি তুলল, মাঝেমধ্যে নিরাপত্তা প্রহরা ভেঙে ঢুকে পড়ল মাঠে। ওপরের বর্ণনাটি বিশ্বাস করুন আর নাই করুন, এটি একটি গলফ প্রতিযোগিতার। অবশ্য পরশু চীনের জিনশা লেক গলফ ক্লাবের প্রতিযোগিতার ধরনটিই ছিল অদ্ভুত। প্রতিযোগী মাত্র দুজন, বিশ্বের এক ও দুই নম্বর খেলোয়াড় ররি ম্যাকইলরয় ও টাইগার উডস। ১৮ হোলের লড়াইয়ে মাত্র এক শটের ব্যবধানেই নির্ধারিত হলো বিজয়ী। জিতলেন ৬৭ শট খেলা ২৩ বছর বয়সী ম্যাকইলরয়। ওয়েবসাইট।