উডেনফ্লোরের এমন পরিবেশে টিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে বড় একটা গর্ত। কাঠের মেঝের একটা জায়গায় কাঠ উঠে গেছে। পাশে আরও কয়েকটি জায়গায় কাঠ নেই। দেখে যে কেউ ধাক্কা খাবেন, এটি কি ২০১০ ঢাকা এসএ গেমসের সময়ই তৈরি করা উডেনফ্লোর!
মাত্র চার বছরের মধ্যেই পল্টন উডেনফ্লোর বেহাল। কাল সেখানেই শুরু হলো ফেডারেশন কাপ টেবিল টেনিস। প্রতিযোগিতার প্রথম দিনে জয় পেয়েছে আবাহনী, রাজশাহী জেলা। দেশের শীর্ষ খেলোয়াড়দের সঙ্গে অনেক নতুন মুখ খেলছে। উডেনফ্লোর গমগম করছিল।
কিন্তু খেলার চেয়ে বড় হয়ে উঠল উডেনফ্লোরের পরিবেশ! এখানে-সেখানে নানা পরিত্যক্ত জিনিস। অপরিচ্ছন্ন-ঘিঞ্জি পরিবেশ। বাতাস আসা-যাওয়ার কোনো ব্যবস্থা নই। শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বন্ধ। দু-তিনটি বৈদ্যুতিক পাখা চলছে। গরমে হাঁপাতে হাঁপাতে দেশের অন্যতম সেরা খেলোয়াড় মৌমিতা আলম রুমি বললেন, ‘এমন পরিবেশে খেলা যায় না। ভালো পরিবেশ না হলে ভালো পারফরম্যান্স আশা করা অন্যায়।’
ওই সময়ই খেলা চলছিল মৌমিতার জীবনসঙ্গী মাহবুব বিল্লাহর। জিতেও তিনি বিরক্তি প্রকাশ করলেন, ‘এত তাড়াতাড়ি উডেনফ্লোরের এমন অবস্থা হবে এটা কল্পনাও করিনি।’