উডেনফ্লোর যেন গুদামঘর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামের মেঝের কাঠ ভেঙে টুকরো টুকরো! কয়েক জায়গায় গর্ত। যেখানে পা পড়ে আহত হওয়ার শঙ্কা আছে খেলোয়াড়দের৷  এমন ভ​ীতিকর অবস্থায় গতকাল উডেনফ্লোরে শুরু হয়েছে সাউথ বাংলা ব্যাংক জুনিয়র টেবিল টেনিস।

জিমনেসিয়ামের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রও (এসি) বিকল। ৬০টি এসির মধ্যে মাত্র ৩টি সচল! ভাপসা গরমে জিমনেসিয়াম যেন গুদামঘর। ১০টি টেবিল ফ্যানে আর কী হয়, ঘেমে নেয়ে একাকার খেলোয়াড়েরা। মাস কয়েক আগে জিমনেসিয়ামের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছিল পিডিবি। আন্তর্জাতিক টুর্নামেন্টেও দেদার লোডশেডিং হয়েছে। সব মিলিয়ে গত এসএ গেমসের সময় তৈরি করা অাধুনিক এ​ই জি​মনেসিয়াম রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে।

কেন এই অবস্থা? এনএসসির প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের উত্তর, ‘এসিগুলো ভালোভাবে দেখ​াশোনা করার মতো টেকনিশিয়ান আমাদের নেই।’ কারণ যা-ই হোক, টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবেরা রহমান লিনু ব্যাপারটা নিয়ে বেশ ক্ষুব্ধ, ‘এসব বিষয় নিয়ে এনএসসিতে চিঠি দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছি।’