উতরে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু স্টেডিয়ামই নয়, অন্যান্য অবকাঠামো নির্মাণকাজও শেষ হয়নি। বিশেষ করে যোগাযোগব্যবস্থা। তবে রেটিং এজেন্সি ফিচ বলছে, বিশ্বকাপ পরীক্ষায় অন্তত বিমানবন্দরগুলো উতরে যাবে! ব্রাজিল বিশ্বকাপ হবে ১২টি ভেন্যুতে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যু হাজার হাজার মাইল দূরে। বাসে তো বটেই, রেলে যাতায়াতও হবে ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ। সংগত কারণেই আকাশপথে যাত্রীদের চাপ থাকবে বেশি। ছয় লাখ বিদেশিসহ ৩৭ লাখ যাত্রী আকাশপথে যাতায়াত করবে বলেই ধারণা। তবে হিমশিম খেলেও শেষ পর্যন্ত বিমানবন্দরগুলো যাত্রীদের যাতায়াত নিশ্চিত করতে পারবে বলেই মনে করে ফিচ, ‘ব্রাজিলে রেলওয়ে যোগাযোগব্যবস্থা যেহেতু সীমিত, বিমানবন্দরগুলোই তাই হবে গুরুত্বপূর্ণ।’ যদিও এজেন্সিটি জানিয়েছে, কুইয়াবার মতো বিমানবন্দরগুলোর মাত্র ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এএফপি।