কেটে গেছে গোলের খরা, পদ্মার ইলিশ পড়ছে ধরা।১৭ জুন যখন পক্ষে-বিপক্ষে মিলে তিন খেলায় দশ গোল হয়েছিল, তখনই ওই জোড়া পঙিক্তর পদ্যটি মনে এসেছিল। ভেবেছিলাম, এবারের বিশ্বকাপ ফুটবলে এ রকম গোলের বন্যা আর দেখা যাবে না। তাই জার্মানিকেই বিশ্বকাপটি দিয়ে দিয়েছিলাম। বলেছিলাম, যে পর্যন্ত না অন্য কোনো দল ৪-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করছে, তত দিন বিশ্বকাপ জার্মানির কাছেই থাকবে। কিন্তু সপ্তাহ না ফুরাতেই আবারও গোলের বন্যায় ভাসল এবারের বিশ্বকাপ। ২১ জুনের তিন খেলায় ফুটবল-পাগল বিশ্ব আবারও দেখল দশ গোলের মহোর্যাসব। ওই দশ গোলের মধ্যে শুধু পর্তুগিজ ‘জলদস্যুরা’ই ‘বিদ্রোহী’ উত্তর কোরিয়ার রক্ষণব্যূহ লন্ডভন্ড করে দিয়ে ৭-০ গোলে পরাভূত করল আমাদের প্রিয় এশিয়াতুতো ভাইদের। দক্ষিণ কোরিয়া তো যা হোক তবু অন্তত একটি গোল ফিরিয়ে দিতে পেরেছিল আর্জেন্টিনাকে। উত্তর কোরিয়া দুইয়ের বিপরীতে ব্রাজিলকে একটি গোল ফেরত দিতে পারলেও পর্তুগালের একটি গোলও ফিরিয়ে দিতে পারেনি। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। পুঁজিবাদী ভাই দক্ষিণ কোরিয়া যখন এবারের বিশ্বকাপে সগৌরবে দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়েছে, তখন এবারের বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দলের শিরোপা মাথায় নিয়ে সমাজবাদী উত্তর কোরিয়া পিয়ংইয়ংয়ের আকাশপথে। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী এশীয় দেশের গর্বিত মুখ অপমানের কালিতে ঢাকা পড়েছে। পিয়ংইয়ংয়ের নামের ভেতরে লুকানো এই ‘ইয়ং’ শব্দটা নিশ্চয়ই ইংরেজি ভাষার ইয়ং বলতে যা বোঝায়, তা নয়, অন্য কিছু হবে। জানি না সেটা কী!আমার দুর্ভাগ্য, আমি এই গোলবন্যার দৃশ্যটি নিজের চোখে দেখতে পারিনি। সেদিন (২১ জুন) আমার ৬৬তম জন্মদিনের মহোর্যাসবে নিজেকে হাজির রাখার জন্য আমি গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম। সেখানে ডিশ লাইন নেই। বিদ্যুর্যা থাকা সাপেক্ষে বিটিভি প্রচারিত খেলাগুলোই শুধু দেখা যায়। বিটিভি আবার গরিব-ভদ্রলোকের মতো দিনে একটির বেশি খেলা প্রচার করে না। উত্তর কোরিয়া ও পর্তুগালের মধ্যকার ঐতিহাসিক খেলাটি ছিল ওই দিনের প্রথম খেলা, শুরু হয়েছিল ৫-৩০ মিনিটে। অর্থার্যা কিনা আমার জন্মোর্যাসবের একেবারে ‘প্রাইম টাইমের’ মধ্যেই ওই ঘটনাটি ঘটে যায়। বৃষ্টিবিঘ্নিত জন্মদিনের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই আমার একজন ভক্ত মুঠোফোনে ওই চাঞ্চল্যকর সংবাদটি আমাকে জ্ঞাত করেন। ঘটনাটিকে আমি আমার জন্মদিনের উপহার হিসেবেই গ্রহণ করি।এই ম্যাচ আমাকে মনে করিয়ে দিল ৪৫ বছর আগে ১৯৫৪ সালে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া পুঁজিবাদী দক্ষিণি ভাইদের হাঙ্গেরির হাতে বিধ্বস্ত হওয়ার ঘটনা। অবশ্য প্রথমে আমার মনে হয়েছিল সেটা ছিল এই উত্তর কোরিয়াই। কিন্তু নিঃসন্দেহ হতে গিয়ে একটু রেকর্ড ঘেঁটে দেখা গেল সেটা ছিল দক্ষিণ কোরিয়া। তার পরও বলব, ‘শাবাশ! উত্তর কোরিয়া। তুমি যুগ যুগ জিয়ো। বিশ্বকাপ ফুটবলের আসরে তুমি মাঝেমধ্যে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো।’ আমার ৬৬তম জন্মদিন উদ্যাপনের ঘটনাটি আমি অপ্রাসঙ্গিকভাবে বিশ্বকাপ ফুটবলের কলামে নিয়ে এসেছি, কেউই তা বলতে পারবেন না। বললেও আমি মানব না। ওই খেলাটি দেখতে না পারার কারণ ব্যাখ্যা করতে গিয়েই আমার জন্মদিনের প্রসঙ্গটি এসেছে। তবে হ্যাঁ, জন্মদিন উদ্যাপনের প্রসঙ্গ থেকে ‘মহোর্যাসব’ শব্দটা বাদ দেওয়া যেত। এটা মানি। বাদ দেইনি—অন্য কোনো সহজ কারণে নয়, নিজেকে নিয়ে বিদ্রুপ করতে আমি ভালোবাসি বলেই। আমার ৬৬তম জন্মদিনটি যখন এবারের বিশ্বকাপ থেকে পৃথক করা গেলই না, তখন আরও একটি কথা বলি; তাতে বিশ্বকাপ ফুটবলের ঠিকুজিসন্ধানীদের পক্ষে ঘটনাটি মুখস্থ করাটা সহজ হবে। ১৯৫৪ সালে ( ‘...উনিশ শ’ চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা ক্ষমতায় বসতে পারি নাই...’: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।) আমার বয়স ছিল ৯ বছর। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হাঙ্গেরির দেওয়া গোলের সংখ্যাও ছিল ৯। লিখতে বসে ভাবছি, সংখ্যাতত্ত্বের এই রহস্যজনক মিলটা ঘটেছিল কেমন করে? সম্ভবত একেই বলে কাকতালীয় ঘটনা। কাকটিও উড়ে গেল, আর গাছ থেকে খসে পাকা-তালটিও মাটিতে পড়ল। সেই একসময়ের দুর্ধর্ষ ফুটবলশক্তি হাঙ্গেরি এবারের বিশ্বকাপে অবশ্য কোয়ালিফাই-ই করতে পারেনি। আর এশিয়ার কোটা কমিয়ে দেওয়ার পরও হাজারো সমস্যায় জর্জরিত উত্তর কোরীয়রা পেরেছে। পর্তুগিজ জলদস্যুদের উত্তরসূরিদের সঙ্গে তারা কুলিয়ে উঠতে পারেনি বটে, কিন্তু বিশ্বশ্রেষ্ঠ ব্রাজিলকে তো ঠিকই চমকে দিয়েছিল! এইটা নয়, ওটাই স্মরণে থাক মানুষের। কামরাঙ্গীর চর২৪ জুন ২০১০