উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগালের গোল উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়াকে গোলবন্যায় ভাসিয়ে ৭-০ গোলে জিতেছে পতুর্গাল। ব্রাজিলের বিপক্ষে যে উত্তর কোরিয়া লাল দেয়াল গড়ে তুলেছিল, সেই উত্তর কোরিয়াকে আজ খুঁজেই পাওয়া গেল না। উত্তর কোরিয়ার বিপক্ষে যেন গোল করার অনুশীলনটাও সেরে নিল পর্তুগাল। প্রথমাধের্র ২৯ মিনিটের মাথায় গোল উত্সব শুরু করেন রাউল মিরেলেস। প্রথমার্ধে আর কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়ার উপর বেশ ভালোমতোই চড়াও হয় পতুর্গাল। ৫৩ মিনিটে উত্তর কোরিয়ার পেনাল্টি বক্সের সামনে বল পান রাউল মেইরেলেস। হুগো আলমেইডার সঙ্গে চমত্কারভাবে ওয়ান-টু খেলে বল বাড়ান সিমাও সাব্রোসার দিকে। বলটি উত্তর কোরিয়ার জালে জড়াতে কোন ভুল করেন নি সিমাও। তিন মিনিট পরে আবার উত্তর কোরিয়ার জালে বল। ফাবিও কোয়েত্রাও-এর ক্রস থেকে গোল করেন হুগো আলমেইডা। খেলার ৬০ মিনিটে পর্তুগালের পক্ষে চতুর্থ গোলটি আসে টিয়াগোর পা থেকে। ৮১ মিনিটে পঞ্চম গোলটি পায় পর্তুগাল। দুদার নিচু একটি ক্রস উত্তর কোরিয়ার ডিফেন্ডার রি ওয়াং-চং-এর পায়ের কাছে এসে পরলেও তিনি বলটি ক্লিয়ার করতে ব্যর্থ হলে লিডসন উত্তর কোরিয়ার জালে বল জড়িয়ে দেন। পর্তুগালের গোল উত্সবে এ সময়ের সেরা স্ট্রাইকার রোনালদো থাকবেন না- এটা একটু দৃষ্টিকটুই ঠেকছিল। সে কথা ভেবেই বোধহয় ৮৮ মিনিটে পর্তুগালের পক্ষে ষষ্ঠ গোলটি করেন রোনালদো। অবশ্য ৭১ মিনিটের মাথায় রোনালদোর তীব্র একটা শট বারে লেগে ফিরে না আসলে আরো একটি গোলের স্বাদ পেতেন রোনালদো। রেফারির শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে আবারো উত্তর কোরিয়ার জালে পর্তুগালের সপ্তম গোল বল। এবার নিজের দ্বিতীয় গোলটি করেন টিয়াগো। উত্তর কোরিয়ার বিপক্ষে এই বিশাল জয়ে দ্বিতীয় রাউণ্ডের দিকে অনেকখানিই এগিয়ে গেল পর্তুগাল।