উত্তর জানা নেই যুবরাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীন দল। পারফরম্যান্স খারাপ হতেই পারে। তাই বলে এতটা? টানা সাত ম্যাচে হার! এমন বাজে পারফরম্যান্সের কারণ জানা নেই পুনে ওয়ারিয়র্সের অধিনায়ক যুবরাজ সিংয়ের।টানা সাত ম্যাচের পরাজয়ের গ্লানি কাটিয়ে গতকাল রোববার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবকে পাঁচ উইকেটে হারিয়েছে পুনে। দীর্ঘ প্রতীক্ষার পর আলোর মুখ দেখার পরও অন্ধকার যেন কাটছে না যুবরাজের রাজ্য থেকে। ‘এমন একটা জয়ই খুঁজছিলাম আমরা। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত যা-ই হোক, এটা আমার ঘরের মাঠেই এলো। দলে এত প্রতিভা, তবু একের পর হেরেছি আমরা। আমার বিশ্বাসই হতে চায় না। কেন এমন হলো, উত্তর জানা নেই আমার’—পাঞ্জাবকে হারিয়ে বলেছেন যুবরাজ। ওয়েবসাইট।