উত্তর বারিধারারও কোচ ছাঁটাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ক্লাবে ক্লাবে যেন কোচ বিদায়ের হিড়িক পড়েছে। শেখ রাসেল ক্রীড়াচক্র ছেড়েছেন কোচ মারুফুল হক। লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি এনেছে নতুন সুইডিশ কোচ। চট্টগ্রাম আবাহনী বিদায় দিয়েছে তাদের কোচ জোসেফ পাভলিককে। এবার কোচ বিদায়ের মিছিলে যোগ দিল লিগের প্রথম ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে টানা ছয় ম্যাচেই হারের বৃত্তে ঘুরপাক খাওয়া উত্তর বারিধারা। মাহবুব আলী মানিককে সরিয়ে তারা দায়িত্ব দিয়েছে বেশ কিছু দিন ধরে আড়ালে থাকা ঢাকার শীর্ষ পর্যায়ে অভিজ্ঞ কোচ মীর মোহাম্মদ ফারুককে। এদিকে চ্যাম্পিয়নশিপ লিগের দল চট্টগ্রাম মোহামেডানের কোচ হচ্ছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ।