উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের বিপক্ষে খুব বেশি গোছানো ফুটবল খেলতে না পারলেও জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। তবে এই জয় পেতে বেশ ভালোই ঘাম ঝড়াতে হয়েছে রয় হজসনের শিষ্যদের। বদলি খেলোয়াড় হিসেবে নামা থিও ওয়ালকটের গোলটির সুবাদে ৩-২ গোলের জয় পেয়েছে ইংল্যান্ড। ‘ডি’ গ্রুপের দুইটি করে ম্যাচ শেষে এখন চার পয়েন্ট নিয়ে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইংল্যান্ড ও ফ্রান্স। অন্যদিকে গ্রুপ পর্ব থেকে বিদায়টা নিশ্চিতই হয়ে গেছে সুইডেনের।উত্তেজনাপূর্ণ খেলাটির প্রথমার্ধে চালকের আসনে ছিল ইংল্যান্ড। ২৩ মিনিটে দলকে এগিয়ে নিয়েছিলেন ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি ক্যারোল। প্রথমার্ধটা এই এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেই শেষ করেছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই চাপের মুখে পড়ে যায় তারা। রক্ষণভাগের চরম কিছু ভুলের মাশুল দিয়ে পিছিয়ে যায় ২-১ গোলে। ৪৯ মিনিটের মাথায় একটি আত্মঘাতি গোল করে বসেন গ্লেন জনসন। ১০ মিনিট পরে ইংল্যান্ডের জালে আরও একটি গোল জড়িয়ে দেন সুইডেনের ডিফেন্ডার ওলোফ মেলবার্গ। এই পর্যায়ে জয় না পাওয়ার আশঙ্কাই হয়তো ভর করেছিল ইংলিশ সমর্থকদের মনে। কিন্তু খেলার মোড় পুরোপুরি ঘুড়িয়ে দেন ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা থিও ওয়ালকট। ৬৪ মিনিটে তিনি করেন সমতাসূচক গোলটি। ৭৮ মিনিটে ইংল্যান্ডের জয়সূচক গোলটির পেছনেও অবদান ছিল এই ইংল্যান্ডের পক্ষে প্রথম বড় কোন প্রতিযোগিতায় মাঠে নামা ওয়ালকটের। ইংলিশ এই মিডফিল্ডারের নেওয়া শট থেকে ফিরতি বল পেয়েই সুইডেনের জালে জয়সূচক গোলটি জড়ান ড্যানি ওয়েলব্যাক।ম্যাচ শেষে ইংল্যান্ডের তরুণ খেলোয়াড়দের ভূয়সী প্রংশসা করেছেন কোচ রয় হজসন। তিনি বলেছেন, ‘আমি আক্রমণভাগের দুই খেলোয়াড়ের পারফরমেন্স নিয়ে খুবই খুশি। বিশেষ করে থিও’র কথা বলতেই হবে। সে খুবই অসাধারণ খেলেছে। বদলি হিসেবে মাঠে নেমে একটা গোল ও পরে জয়সূচক গোলেও অবদান রাখাটা সত্যিই দারুণ ব্যাপার।’আগামী ১৯ জুন গ্রুপ পর্বের শেষ খেলায় স্বাগতিক ইউক্রেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচে ড্র করলেও শেষ আটে চলে যাবে রয় হজসনের শিষ্যরা।— রয়টার্স