উত্থান-পতনের ব্রিজ বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ছাড়ার আগে ব্রিজ বিশ্বকাপ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় শাহ জিয়াউল হক বলেছিলেন, ‘প্রথমবারের মতো আমরা বিশ্বকাপে খেলব। অন্তত দু-চারটি জয় পেলেই সন্তুষ্ট থাকব।’ ফ্রান্সের লিঁওতে অনুষ্ঠানরত বিশ্বকাপে প্রথম তিন রাউন্ডেই পেয়েছে দুটি জয়। প্রথম রাউন্ডে মেক্সিকোকে হারায় ৪৫-১২ পয়েন্টে, তৃতীয় রাউন্ডে ইতালিকে ২৩-২০ পয়েন্টে। তবে পরের চার রাউন্ডে টানা হার। কাল সপ্তম রাউন্ডে জার্মানির কাছে (৬৪-১৬ পয়েন্ট) হারলেও জয় পেয়েছে অষ্টম রাউন্ডে। মিসরকে হারিয়েছে ২৪–২২ পয়েন্টে।

চতুর্থ রাউন্ডে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই, গত বছরের বিশ্ব ব্রিজ গেমস চ্যাম্পিয়ন হল্যান্ডের কাছে হেরেছে ২৩-২৬ পয়েন্টে। পঞ্চম রাউন্ডে চীনা তাইপে ৪৩-১০ পয়েন্টে, ষষ্ঠ রাউন্ডে অস্ট্রেলিয়া ৪৪-২০ পয়েন্টে এবং সপ্তম রাউন্ডে জার্মানি ৬৪-১৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশকে। অষ্টম রাউন্ড শেষে ৬২.৬৭ ভিপিএস (ভিক্টরি পয়েন্ট স্কেল) পেয়ে ২২ দলের বারমুডা বোলে ১৮তম স্থানে রয়েছে বাংলাদেশ। ১০৫.৫৮ ভিপিএস পেয়ে শীর্ষে ফ্রান্স। প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার সেরা আট দল উঠবে পরের রাউন্ডে।