প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দের আতিশয্যে মানুষ কত কী-ই না করে! লাফ দিয়ে সতীর্থের কাঁধে উঠে বসতে খেলোয়াড়দের দেখা যায় ফুটবলে। শূন্যে লাফিয়ে মুষ্টিবদ্ধ উল্লাস টেনিসে চিরাচরিত এক উদ্যাপনভঙ্গি। গলফ কোর্সে কেউ কেউ লাফ দিয়ে ঝাঁপ দেন বুকসমান ডোবাজলে। তবে জর্ডান স্পাইথ যা করলেন সেটি গলফের চিরাচরিত প্রথা মেনেই। পানীয় আনালেন। সঙ্গে পিৎজা। আর সংবাদমাধ্যমের যত কর্মী উপস্থিত ছিলেন, সেই পানীয়-পিৎজা ভাগাভাগি করলেন তাঁদের সঙ্গে। কী ছিল তাঁর সাফল্য? গলফের চিরকাঙ্ক্ষিত হোল-ইন-ওয়ান স্কোর করা! এ বছর টানা দুটি মেজর জিতেছেন। বাকি দুটো মেজর জয়ের বাজিতে যে তিনিই এগিয়ে, সেটিই বলে দিচ্ছে ইলিনয়েসের বিএমডব্লু চ্যাম্পিয়নশিপ গলফে গত পরশু ‘টি’তেই তাঁর বল গর্তে ফেলাটা! ফক্স স্পোর্টস।