প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২-০-২৬-০, ২-০-২৬-০, ২-০-২৪-০। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ তিন ইনিংসে অ্যালবি মরকেলের বোলিং বিশ্লেষণ। ২০ ওভারের ক্রিকেটে বোলাররা মার খেয়ে ‘ভূত’ হয় প্রায়ই। তবে মরনে মরকেল সহোদরের পরিসংখ্যানটা তার পরও অস্বাভাবিক। কালকের ম্যাচসহ কমপক্ষে ১ ওভার বোলিং করেছেন এমন ইনিংসে ১১ বার অ্যালবির ইকোনমি পেরিয়েছে ১২-এর ঘর। রান বিলানোয় এই দক্ষিণ আফ্রিকান ডানহাতি পেসারের আশপাশেই কেউ নেই। ছয়বার করে ওভারপ্রতি ১২ রানের বেশি দিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম এবং দুই ওয়েস্ট ইন্ডিয়ান কাইরন পোলার্ড ও ড্যারেন স্যামি।