উদারতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী মারা গেছেন বেশ আগেই। ৫০ বছর ধরে যে অ্যাপার্টমেন্টে থাকছেন, হঠাৎ একদিন সেখান থেকে বিতাড়িত তিনি! ঘটনা কী? পরে জানা গেল, বাড়িটি বন্ধক রেখে তাঁর ছেলে ব্যাংক থেকে ৫০ হাজার ডলার ঋণ নিয়ে তা শোধ করতে পারেননি। কারমেন মার্টিনেজ আয়ুডো হতবাক, এই ৮৫ বছর বয়সে কোথায় যাবেন! এই দুঃসময়ে এগিয়ে এল স্থানীয় একটি সংগঠন, সাময়িকভাবে বাড়িটি ফিরে পেলেন আয়ুডো। কিন্তু গত শুক্রবার পুলিশ আবার তাঁকে উচ্ছেদ করতে আসে। তখনই পাশে দাঁড়াল স্থানীয় ক্লাব রায়ো ভায়োকানো। আয়ুডোর জন্য তারা জায়গা খুঁজছে এবং এমন জায়গা, যেখানে তিনি ভালোভাবে বাঁচতে পারবেন। এই উদ্যোগের পর নিশ্চিতভাবেই বেশ কিছু নতুন সমর্থক পেতে যাচ্ছে স্প্যানিশ লিগের দলটি! ডেইলি মেইল।