উদ্দীপ্ত প্রজ্ঞান ওঝা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের জন্য ব্যাপারটি খানিক বিদ্রূপই হয়ে যায়। যখন কোনো দলের নির্দিষ্ট দুই বোলার নিজেদের মধ্যে একটি টেস্ট সিরিজের ৪২টি উইকেট ভাগাভাগি করে নেন, তখন আপনি একে কি বলবেন? সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্ট সিরিজে প্রজ্ঞান ওঝা ও রবিচন্দন অশ্বিনের দুর্দান্ত পারফরম্যান্স ক্যারিবীয়দের জন্য বেশ বিব্রতকর হয়েই দেখা দিয়েছে।তবে প্রজ্ঞান ওঝা মনে করেন. পুরো ব্যাপারটিই তাদের পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল। এই বাঁ-হাতি স্পিনারের সাম্প্রতিক পারফরম্যান্সই তাঁকে নিয়ে এসেছে আইসিসির শীর্ষ ১৫ বোলারের তালিকায়।স্পিনের খেলাতে ওয়েস্ট ইন্ডিজের দুর্বলতা মেনে নিতে একেবারেই নারাজ ওঝা। তিনি বলেন, কিছুটা ভেঙে যাওয়া উইকেটে, যেখানে বল ভালোই টার্ন করছিল, সেখানে ক্যারিবীয় ব্যাটসম্যানরা চ্যালেঞ্জ নিয়েই খেলেছেন। আমরা কেবল বাউন্স দিয়ে ওদের ভড়কে দিয়েছি। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ওঝা। তিনি বলেন, এটা আমার জন্য বিরাট এক পাওনা। তিনি বলেন, ‘আশা করছি “ডাউনআন্ডারে” নিজের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হব।’নিজে স্পিনার হলেও ক্রিকেটে গুরু মানেন শচীন টেন্ডুলকারকেই। তাঁর বিভিন্ন টিপস অনেক সময়ই তাঁর ক্যারিয়ারে পাথেয় হয়েছে। দলে ঢোকার পর এই শচীনই বিভিন্নভাবে তাঁকে সহায়তা করেছেন বলে জানিয়েছেন ওঝা নিজেই। তিনি আরও বলেন, শচীন সব সময় উত্সাহ ও অনুপ্রেরণার উত্স। তিনি যেভাবে পরিশ্রম করেন, তা দেখে যেকোনো তরুণই উদ্দীপ্ত বোধ করবে। ওঝা বলেন, ‘স্পিন নিয়েও তাঁর অগাধ অভিজ্ঞতা। একজন ব্যাটসম্যান কখন বিভ্রান্ত হতে পারে সেই টিপস আমি শচীনের কাছ থেকেই পেয়েছি।’শচীন নাকি ওঝাকে বলেছেন, ‘তুমি যদি ক্রিকেটকে মন দিয়ে ভালোবাসো তাহলে, তোমাকে উদ্দীপ্ত করতে অন্য আর কিছুর প্রয়োজন হবে না।’ক্রিকেটকে দারুণ ভালোবাসেন এই ওঝা। টাইমস নিউজ নেটওয়ার্ক।