প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন খেলেন বার্সেলোনায় আর আরেকজন চেলসির কোচ। নেইমারের সঙ্গে হোসে মরিনহোর চাপান-উতোরের কথা কখনো শোনা যায়নি। তাহলে হঠাৎ করেই কেন নেইমারকে ‘ডাইভার’ বললেন মরিনহো? চেলসি কোচ কদিন আগেই বলেছিলেন চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে নেইমার নাকি ইচ্ছা করেই পড়ে গিয়েছিলেন। আসল কারণটা এতক্ষণে বের করে ফেলেছেন লুইস ফেলিপে স্কলারি। ব্রাজিল কোচের দাবি, মিডিয়াকে নিজের স্বার্থে কাজে লাগানোর জন্যই মরিনহোর এই ‘সাজানো’ অভিযোগ। চ্যাম্পিয়নস লিগে চেলসি বার্সার মুখোমুখি হতেও পারে। তখন দর্শক, মিডিয়া বা রেফারিরা যাতে নেইমারের বিরুদ্ধে থাকেন সে জন্যই নাকি মরিনহোর এই ‘অপচেষ্টা’! ওয়েবসাইট।