উদ্বোধনী ভেন্যু সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের অনেক স্টেডিয়ামের মতো উদ্বোধনী ম্যাচের ভেন্যু করিন্থিয়ানস অ্যারেনা এখনো প্রস্তুত নয়! ১২ জুন ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ হবে সাও পাওলোর এই স্টেডিয়ামে। ভেন্যুর সব ঠিক আছে কি না তা আজই শেষবারের মতো পরখ করার কথা৷ তবে যা খবর, এটির ‘পাস’ নম্বর পাওয়া সম্ভাবনা কমই৷ এখনো যে পুরোপুরি তৈরি হতে পারেনি। করিন্থিয়ানস অ্যারেনার ধারণক্ষমতা ৬৫ হাজার, কিন্তু ব্রাজিলিয়ান লিগে আজকের করিন্থিয়ানস-বোটাফোগোর ম্যাচের টিকিট বিক্রি করা হয়েছে ৪০ হাজার। কারণ, গ্যালারির এক অংশের নিরাপত্তা নিয়ে এখনো সংশয়ে অগ্নিনির্বাপক দল। ২৫ হাজার টিকিট তাই বাজারে ছাড়েইনি আয়োজকেরা৷ অবশ্য কর্তৃপক্ষের দাবি, উদ্বোধনী ম্যাচের আগেই সবকিছু ঠিক হয়ে যাবে। আদৌ হবে তো? এএফপি।