উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নের নায়কদের কাছ থেকে দেখা, হাত বাড়িয়ে একটু ছোঁয়া, ক্যামেরায় বন্দী করার এমন সুযোগ! বিস্ময়াভূত তাই হাজারো চোখ, হামলে পড়ল হাজারো হাত, ঝলসে উঠল হাজারো ফ্ল্যাশ। অ্যাশেজ বীরদের কাল এমন হাতের নাগালেই পেয়েছিল অস্ট্রেলিয়ানরা। সিডনি অপেরায় ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের গণসংবর্ধনা। হাজারো মানুষের পাশাপাশি সংবর্ধনায় ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। ভক্তদের আগ্রহ বেশি ছিল যেন দলনায়ক মাইকেল ক্লার্ক আর সিরিজের নায়ক মিচেল জনসনকে ঘিরেই। নাচ, গান, রঙের খেলা, বাঁধনহারা উচ্ছ্বাস মিলিয়ে অ্যাশেজ সাফল্য উদ্যাপনের উত্সব পরিণত হয়েছিল সত্যিকারের এক আনন্দমেলায় l এএফপি