উদ্যাপন ও ক্ষমাপ্রার্থনা
কথায় আছে, এক দেশের বুলি, আরেক দেশের গালি। সেটাই টের পেলেন থিয়াগো আলকানতারা ও দানি আলভেস। পরশু রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সার পঞ্চম গোলটি করার পর থিয়াগো ছুটে গিয়েছিলেন আলভেসের কাছে। এরপর দুজন মিলে নাচলেন অদ্ভুত ভঙ্গিমায়। সাদা চোখে যেটিকে নির্মল বিনোদনের খোরাক বলেই মনে হয়েছিল। কিন্তু ব্যাপারটা এতটা সরল ছিল না। এই নাচ ভায়েকানো দর্শকদের জন্য ছিল বিব্রতকর। এটা বুঝতে পেরেই বার্সার অধিনায়ক কার্লোস পুয়োল মাঝপথেই থামিয়ে দেন নাচুনে জুটিকে। ম্যাচের পর কোচ পেপ গার্দিওলাও সমালোচনা করেছেন আলভেস-থিয়াগোর।না বুঝে রায়োর সমর্থকদের মনে আঘাত দেওয়ার জন্য পরে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। বলেছেন শুধু মজা করার জন্যই এমনটি করা। থিয়াগোর কণ্ঠেও সতীর্থের প্রতিধ্বনি, ‘আমি যদি গোল উদ্যাপনের সময় রায়ো সমর্থকদের কষ্ট দিয়ে থাকি তবে তার জন্য ক্ষমাপ্রার্থী। আবেগের বশেই ভুল করে ফেলেছি। এমনটি আর হবে না।’ ওয়েবসাইট।