উদয়ন মানে চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদয়ন মানে শীর্ষে উঠেছিলেন দ্বিতীয় রাউন্ডেই। ভারতীয় গলফার শীর্ষস্থান ধরে রেখে চ্যাম্পিয়নই হয়ে গেলেন বিটিআই ওপেনে। কাল কুর্মিটোলায় শেষ রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলেছেন মানে। সব মিলিয়ে খেলেছেন পারের চেয়ে ১২ শট কম। পারের চেয়ে ৮ শট কম খেলে যৌথভাবে রানারআপ ভারতের তিন গলফার আমান রাজ, হরেন্দ্র গুপ্তা ও খালিন যোশি।
কুর্মিটোলায় খেলা। স্বাভাবিকভাবেই দেশের গলফাররা কেমন করেন, সেটি দেখার জন্য তাকিয়ে ছিল সবাই। কিন্তু সেরা আটের মধ্যেও আসতে পারেননি বাংলাদেশের কেউ। নবম হয়েছেন মোহাম্মদ নাজিম (-৪)। পারের চেয়ে ৩ শট কম খেলে ভারতের এম ধর্মর সঙ্গে যৌথভাবে ১৩তম হয়েছেন বাংলাদেশের জামাল হোসেন, নূর জামাল ও শাখাওয়াত সোহেল।