উনিশে জিয়া বাইশে রাজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুবনেশ্বরের কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যালের এলিট বিভাগে ১৯তম হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ১০ ম্যাচে সাড়ে ছয় পয়েন্ট পেয়েছেন তিনি। ৬ পয়েন্ট করে নিয়ে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ২২তম এবং ফিদে মাস্টার নাসির আহমেদ ৩১তম হয়েছেন। কাল শেষ রাউন্ডের খেলায় জিয়া হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার হোয়াং থান তরাংকে, নাসির ভারতের আরাদিয়া গেরাগকে হারিয়েছেন। রাজীব হেরেছেন ভারতের অঙ্কিত রাজপারার কাছে।