প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনামুল হক (বিজয়), অ্যালিস্টার কুক, ব্রেন্ডন টেলর, এইউন মরগানদের মধ্যে মিল কোথায়? এঁরা সবাই ব্যাটসম্যান, খেলেন নিজ নিজ জাতীয় দলে। আরও জেনে রাখুন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এঁদের প্রত্যেকেরই দুটি করে সেঞ্চুরি আছে। যুবাদের বিশ্বকাপ খেলেই আলো কেড়েছেন, কড়া নেড়েছেন জাতীয় দলের দরজায়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুটি করে সেঞ্চুরি আরও করেছেন অস্ট্রেলিয়ার ব্রেট উইলিয়ামস, পাকিস্তানের বাবর আজম ও ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স। এঁদের চেয়ে একজন ব্যাটসম্যানই বেশি সেঞ্চুরি করেছেন—শিখর ধাওয়ান। ভারতীয় এই ক্রিকেটার ২০০৪ সালে বাংলাদেশে এক আসরেই করেছেন তিন সেঞ্চুরি।