উনিশে-সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের আনামুল হক দুটি সেঞ্চুরি করেছেন। ভবিষ্যৎ তারকাদের এই বিশ্বকাপে এক আসরে একাধিক সেঞ্চুরি করেছেন আনামুলসহ মাত্র চারজন। সর্বশেষ ২০০৪ সালে বাংলাদেশে আয়োজিত বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছিলেন ভারতের শিখর ধাওয়ান। সেবার দুটি সেঞ্চুরি করেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুকও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক (৩টি) ভারতের হয়ে মাত্র পাঁচটি ওয়ানডে খেলা শিখর ধাওয়ানই। ইংল্যান্ডের বর্তমান ওয়ানডে অধিনায়ক কুক তখন ছিলেন যুবদলের অধিনায়ক। কুকের দুটি ইনিংসই ছিল অপরাজিত ১০৮ রানের। ১৯৮৮ যুব বিশ্বকাপে দুটি সেঞ্চুরি পান অস্ট্রেলিয়ার ব্রেট উইলিয়ামস। তবে প্রস্ফুটিত হয়নি তাঁর ক্রিকেট ক্যারিয়ার। মাত্র চারটি ফার্স্ট ক্লাস ম্যাচেই শেষ এই ওপেনারের ক্যারিয়ার।