উনিশের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সামনে প্রথমবারের মতো ছোটদের বিশ্বকাপ জয়ের হাতছানি। এর আগে দুবার ফাইনালে খেলেও শিকে ছিঁড়তে পারেনি দলটি। পঞ্চমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তানের জন্য অবশ্য চ্যাম্পিয়ন হওয়াটা নতুন কিছু হবে না। এর আগে ২০০৪ ও ২০০৬ সালে টানা চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। আজ পাকিস্তান জিতলে ছুঁয়ে ফেলবে অস্ট্রেলিয়া ও ভারতকে। এই দুটি দলই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে তিনবার করে। এ ছাড়া ট্রফিতে হাত ছোঁয়াতে পেরেছে শুধু ইংল্যান্ড (১৯৯৮)।