উন্মুক্ত টেবিল টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোটো উন্মুক্ত টেবিল টেনিসে কাল মহিলা দলগত বিভাগে ইয়াংস ক্লাব ঢাকা উইমেনসকে, ডেসটিনি টিটি ক্লাব ইয়াংসকে, ডেসটিনি ক্লাব ঢাকা উইমেনসকে এবং ইলেভেন স্টার ক্লাব ইয়াংসকে হারিয়েছে। পুরুষ দলগত বিভাগে পিংপং টিটি উদয়াচলকে, নড়াইল জেলা আরমানিটোলাকে, ডেসটিনি ক্লাব সাতক্ষীরাকে, একতা শ্রীপুর সমিতি ইয়াংমেনস হবিগঞ্জ জেলাকে হারিয়েছে। অবাছাই বালক অনূর্ধ্ব-১৫ বিভাগে বিকেএসপির স্বাধীন সানিডেলের রাসিককে, বিকেএসপির মৃত্যুঞ্জয় সিদ্দিক ইন্টারন্যাশনালের ইবতিদা সাকলাইনকে, সানিডেলের রুবাইয়া বিকেএসপির ইমনকে, ডিপিএসের জায়েদ বান্দরবানের পাওংবোমকে, ডিটি ক্লাবের ইসলাম সোলাঙ্কি সিদ্দিক ইন্টারন্যাশনালের আবু আয়ারকে এবং আরমানিটোলার খালেদ সানিডেলের তামিনকে হারিয়েছে।